Apan Desh | আপন দেশ

পটুয়াখালীতে কৃষকদের পাট বিষয়ক প্রশিক্ষণ

পটুয়াখালী প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৮:৪৮, ২৭ জুন ২০২৬

আপডেট: ১৯:১৭, ২৭ জুন ২০২৬

পটুয়াখালীতে কৃষকদের পাট বিষয়ক প্রশিক্ষণ

ছবি: আপন দেশ

উপকূলীয় অঞ্চলে পাটের বীজ, পাট ও পাটজাতীয় আঁশের উৎপাদন বৃদ্ধির লক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

শনিবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাট গবেষনা উপকেন্দ্রের আয়োজনে পাট গবেষনা উপকেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার।  

আরও পড়ুন<<>>পটুয়াখালীতে ৮০টি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউটের পরিচালক (পিটিসি) গোলাম মস্তফা, পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়ারউদ্দিন সরকার ও পাট গবেষনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাক্কী। দিনব্যাপী প্রশিক্ষণে প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহন করেন।

বক্তারা দেশব্যাপী পাট চাষের সম্প্রসারনের লক্ষে এবং উপকূলীয় অঞ্চলে পাট চাষী তৈরী করতে নানা পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়