ছবি: আপন দেশ
লক্ষ্মীপুরে নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্লক, বাটিক বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। রোববার (৩০ আগষ্ট) সকালে শহরের একটি বেসরকারী চাইনিজ রেষ্টুরেন্টে এ প্রশিক্ষণ শুরু হয়।
বাংলাদেশ ক্ষুদ্র মাঝারী শিল্প ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স জেলা শাখার সহযোগীতায় এ প্রশিক্ষণে ৩০ জন নারী অংশ নিচ্ছেন। আগামী ০৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রশিক্ষণ। এতে ব্লক বাটিক তৈরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
আরও পড়ুন<<>>হঠাৎ পাহাড় ধস, অল্পের জন্য প্রাণে বাঁচল মা-মেয়ে
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এম ই ফান্ডেশনের ঢাকা থেকে আগত সহকারী ম্যানেজার মোহাম্মদ সাদ্দাম হোসাইন, এস এম ই প্রশিক্ষক সাবিকুন নাহার আয়েশা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দফতর সম্পাদক মো. রবিউল ইসলাম খান, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমাস জেলা শাখার সভাপতি পারভিন হালিম, ইসমাইল খান সুজন প্রমুখ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































