Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় জিইউকের উদ্যোগে তিন মাসব্যাপি কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধায় জিইউকের উদ্যোগে তিন মাসব্যাপি কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন

গাইবান্ধায় দক্ষ জনশক্তি তৈরি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তিন মাসব্যাপি আবাসিক কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার নশরৎপুরস্থ জিইউকে-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মিজ লাইলাতুল হোসেন।

আয়োজকরা জানান, এবারের ব্যাচে তিনটি ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিষয়গুলো হলো-ফ্যাশন গার্মেন্টস,মোবাইল ফোন সার্ভিসিং এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন। এতে মোট ৭৫ জন যুব নারী ও পুরুষ অংশগ্রহণ করছেন। 

আরও পড়ুন<<>>কেশবপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত 

সংস্থাটির তথ্যমতে, তারা এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি নারী-পুরুষকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে। এর মধ্যে প্রায় ১২ হাজার প্রশিক্ষণার্থী অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে বর্তমানে বিভিন্ন আত্মকর্মসংস্থান ও চাকরিতে যুক্ত রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ উন্নয়নন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন, কর্মকর্তা মিজানুর রহমান, খায়রুল হাসান, দিপালী রানী বর্মন, জয়া প্রসাদ ও কিশোর কুমারসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন