Apan Desh | আপন দেশ

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে লক্ষ্মীপুরে প্রশিক্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০২, ১০ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে লক্ষ্মীপুরে প্রশিক্ষণ

ছবি: আপন দেশ

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ২ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) থেকে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শহর সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক এস মেহেদী হাসান। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার হালদার, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, শহর সমাজ সেবা কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ। 

আরও পড়ুন<<>>প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় কিশোরীকে ধর্ষণ

দু’দিনের প্রশিক্ষণে পৌরসভার ৩ এবং ১৪ নং ওয়ার্ডের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারসহ ১৫ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কার্যক্রমের গুরুত্ব, সঠিক তথ্যের প্রয়োজনীতা, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ভূমিকা, কিভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে সে সব দিয়ে দিক নির্দেশনা প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়