Apan Desh | আপন দেশ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে:সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৬, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৪৪, ১৩ নভেম্বর ২০২৫

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে:সেনাপ্রধান

ছবি: আপন দেশ

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আহবান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ কর্নেল নকীব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব অধিনায়কদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। 

আরও পড়ুন<<>>প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

একইসঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহবান জানান সেনাপ্রধান।

এছাড়া, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার ও রাজশাহী স্টেশনে কর্মরত সব অফিসার এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সব ইউনিটের অধিনায়ক উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সুবিধাবাদীদের করা মামলা যাচাই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কমলো এলপি গ্যাসের দাম নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে ৩ মন্ত্রণালয় কাজ করবে : দুলু কমলো এলপি গ্যাসের দাম প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন মেক্সিকোতে মাদক সম্রাটকে হত্যার জেরে সহিংসতা, নিহত ২৫ ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ