Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণ

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী সকল অফিসার ও ফোর্সদের জন্য বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণের মূল্য লক্ষ্য  নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব  নিশ্চিত করা। 

রোববার (০১ ফেব্রুয়ারী) টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে   প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বডি-ওর্ন ক্যামেরা সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতি, সংরক্ষণ, তথ্য ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনের সময় এর কার্যকর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরার গুরুত্ব সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। 

আরও পড়ুন<<>>তফসিল ঘোষণার পর যৌথ বাহিনীর অভিযানে আটক ১ হাজার ৭৭৪

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ (পিপিএম-সেবা) উপস্থিত থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরার কার্যকারিতা এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণজনিত দক্ষতা (পারফরম্যান্স) পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পরিধেয় বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের সার্বক্ষণিক ভিডিও ধারণ করা হবে। পাশাপাশি প্রতিটি কার্যক্রম অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে পর্যবেক্ষণযোগ্য থাকবে এবং ধারণকৃত ভিডিও সংরক্ষণ করা হবে, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষা, অভিযোগের সঠিক তদন্ত ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কর্মশালায় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ সহ অন্যান্য অফিসারবৃন্দ এবং কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান