ছবি: আইএসপিআর
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মোমেনশাহী সেনানিবাসে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেছেন। রোববার (১৯ এপ্রিল) আর্টডক ডে উপলক্ষে তিনি ওই পরিদর্শনে যান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণাভিত্তিক উদ্যোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি সময়োপযোগী সামরিক সরঞ্জাম সম্পর্কে তাকে অবহিত করা হয়। এসব উদ্ভাবনের উন্নয়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন<<>>প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ : তথ্যমন্ত্রী
এছাড়া উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল, আধুনিক সামরিক ধারণা ও সক্ষমতা উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন সেনাপ্রধান।
সেখানে সেনাবাহিনী প্রধান ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতৃত্ব গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সামরিক দক্ষতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, সামরিক সচিব, ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার, সেনাসদরসহ সংশ্লিষ্ট ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































