Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস উপলক্ষে প্রশিক্ষণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫১, ২৯ এপ্রিল ২০২৬

চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস উপলক্ষে প্রশিক্ষণ

ছবি: আপন দেশ

ফরিদপুরের চরভদ্রাসনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ খ্রি. বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২৯ এপ্রিল) উপজেলার মাল্টিপারপাস হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক ও ইফাদের আর্থিক সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক রইস উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ।  

আরও পড়ুন<<>>নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিল কমল সন্ন্যাসী। সেশন পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার মো. ইয়াকুব আলী চৌধুরী। এছাড়া বক্তব্য দেন মো. ইয়াকুব আলী, সাংবাদিক লিয়াকত আলী লাবলু ও কৃষক মুরাদ বেগসহ অন্যান্যরা।

কর্মশালায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫ জন কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে। এসব স্কুলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হচ্ছে।

এছাড়া পার্টনার ফিল্ড স্কুলগুলোকে সমবায় কার্যক্রমের আওতায় এনে সদস্যদের বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনাও এর সঙ্গে যুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement