ছবি: আপন দেশ
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে পৌর মিলনায়তনে পৌরসভার অর্থায়নে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও যাতায়াত ভাতার অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উচ্চমান সহকারী মো. রিয়াদ হাসান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছিলেন পৌর হিসাব রক্ষক মো. দুলাল মোড়ল, বাজার পরিদর্শক শিপলু দাঁস, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশিক্ষণার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রমুখ।
আরও পড়ুন<<>>সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
প্রধান অতিথি বলেন, দক্ষতা উন্নয়নমূলক এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। দক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও পৌরসভার পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে ৬০ জন নারী-পূরুষ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে তাদের মাঝে প্রশিক্ষণ সনদ ও যাতায়াত ভাতা বাবদ প্রত্যেককে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































