Apan Desh | আপন দেশ

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:৪৭, ১ মে ২০২৬

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১২ কর্মকর্তা

ফাইল ছবি

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন পাকিস্তান। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে এ এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করে।

প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া কর্মকর্তারা হলেন—

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু রায়হান মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ফিরোজ আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রায়হান আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.এফ.এম. এহতেশামুল হক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. শামসুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুহাম্মদ আব্দুস সালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জিল্লুর রহমান এবং বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্ম সচিব) জিয়া আহমেদ সুমন।

সরকারি আদেশে জানানো হয়েছে, এ প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। এ জন্য বাংলাদেশ সরকারের কোনো আর্থিক দায় থাকবে না। কর্মকর্তারা স্থানীয় মুদ্রায় তাদের বেতন ও ভাতাদি গ্রহণ করবেন। যাতায়াতসহ পুরো সময়কাল কর্মকালীন হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন <<>> বাবার সামনে মেয়ে অপহরণ, প্রধান আসামি গ্রেফতার

শর্ত অনুযায়ী, তারা নির্ধারিত সময়ের বেশি বিদেশে অবস্থান করতে পারবেন না। প্রশিক্ষণ শেষে দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে।

এছাড়া দেশে ফেরার পাঁচ দিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক প্রশিক্ষণ শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এ আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে জারি করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়