Apan Desh | আপন দেশ

ফলাফল

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে চলমান বিতর্কের মধ্যে মুখ খুলেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, আদালতের সুনির্দিষ্ট নির্দেশ পেলেই ভোট পুনর্গণনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। সুষ্ঠু ভোট হয়েছে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এ নির্বাচনের মধ্য দিয়ে।

০৪:৪৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

ভোটের ছুটি শেষে জনস্রোত এখন রাজধানীমুখী

ভোটের ছুটি শেষে জনস্রোত এখন রাজধানীমুখী

নির্বাচনী আমেজ আর তিন দিনের ছুটি কাটিয়ে আবারও চিরচেনা রূপে ফিরছে ঢাকা। ভোটাধিকার প্রয়োগ শেষে জীবিকার টানে নাড়ির টান ছেড়ে নগরে ফিরছেন লাখো মানুষ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলী বাস টার্মিনাল ছিল লোকেলোকারণ্য। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে আসা প্রতিটি বাসই ছিল যাত্রীতে ঠাসা। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রাপথ মোটের ওপর স্বস্তিদায়ক ছিল। তবে ফেরিঘাটগুলোতে যানবাহনের চাপের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। মাগুরা থেকে আসা যাত্রী জাকির হোসেন জানান, যাওয়ার সময় প্রচণ্ড ভোগান্তি হয়েছিল। তবে আসার পথে তেমন কোনো সমস্যা হয়নি। নির্ধারিত সময়ের একটু পরেই আমরা গাবতলী পৌঁছেছি।

০৩:২৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন রাজনৈতিক শীর্ষ নেতারা

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন রাজনৈতিক শীর্ষ নেতারা

দীর্ঘ প্রতীক্ষার পর সারাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শীতের সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি যেমন বাড়ছে, তেমনি উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটদান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারা নির্বাচনের সার্বিক পরিবেশ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন। ভোট প্রদান শেষে তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ নির্ভয়ে ভোট দিতে পারছেন, এটি গণতন্ত্রের জয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। আমরা আশা করি, এ পথ মসৃণ হবে আগামী দিনগুলোতে। মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করছি, এ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। আমাদের প্রত্যাশায় এ নির্বাচন বাংলাদেশে একটা নতুন অধ্যায় শুরু করবে। 

০৯:২৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড়

কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড়

আজ ১২ ফেব্রুয়ারি। সকাল থেকেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। ভোর থেকে প্রতিটি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সকাল সাড়ে ৭টায়। তবে অনেক কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন সকাল ৬টা থেকেই। সরেজমিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ও নারী উভয় লাইনেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা ৪৬ বছর বয়সী রহিমা খাতুন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, জীবনে দ্বিতীয়বার ভোট দিলাম। আগের কয়েকবার পরিবেশ ছিল না বলে আসিনি। এবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। পরিবেশ খুব সুন্দর।

০৮:৫৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেব: নাহিদ ইসলাম

সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেব: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেয়ার পর তিনি জানান, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে জনগণের যেকোনো রায় তিনি মাথা পেতে নেবেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বাড্ডা এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এটিই তার জীবনের প্রথম ভোট। ভোট দেয়ার পরে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে অনেকগুলো মানদণ্ড বা ক্রাইটেরিয়া থাকে। যদি সে প্রক্রিয়াগুলো ঠিক থাকে ও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তবে আমরা অবশ্যই জনরায় মেনে নেব। তিনি নিজের জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেন।

০৮:৪৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা-ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা

ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা-ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা

নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের অনিয়ম রুখতে নজিরবিহীন কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা দান, ভয়ভীতি প্রদর্শন কিংবা ভোট কেনাবেচার মতো অপরাধ দমনে এবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ নজরদারি চালানো হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার নির্বাচনের দিন আকাশপথে ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। দুর্গম এলাকা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোর আশেপাশে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে কোনো সন্দেহভাজন জটলা বা বিশৃঙ্খলা দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ফলে ভোটকেন্দ্রের বাইরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে কমিশন। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোট কেনাবেচা ও জাল ভোট দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আর্থিক প্রলোভন দেখিয়ে কোনো ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা হলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। জাল ভোট প্রদানের চেষ্টা করলেই ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক গ্রেফতার ও সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে শাস্তির নির্দেশ দেয়া হয়েছে।

০৮:৩৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

সকালেই ভোট, রাতভর টাকার ছড়াছড়ি, অভিযোগের পাহাড়

সকালেই ভোট, রাতভর টাকার ছড়াছড়ি, অভিযোগের পাহাড়

রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। শেষ মুহূর্তের নির্বাচনী সমীকরণে সরগরম পুরো দেশ। তবে ভোটের আগের রাতেই বিভিন্ন স্থানে অঘটন ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। কোথাও অফিস ভাংচুর, সিসি ক্যামেরা চুরির খবর পাওয়া গেছে। এসব ঘটনায় একাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে, ভ্রাম্যমান আদালত দণ্ড দিয়েছে। বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের বিরুদ্ধে টাকার ছড়াছড়ির অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। প্রশাসন বলছে, অনিয়ম ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীরা একে অপরকে দুষছেন। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

১০:২৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

জানুন ভোটের দিনে কী খোলা, কী বন্ধ

জানুন ভোটের দিনে কী খোলা, কী বন্ধ

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচনের দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, নির্বাচন সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এ ছুটির আওতামুক্ত থাকবে। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটির দিন নিম্নলিখিত অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস; আদালত; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান; শিক্ষাপ্রতিষ্ঠান; বেসরকারি ও করপোরেট অফিস। দোকানপাট ও শপিংমল- বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন সারাদেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ থাকবে।

০৯:১৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

শেখ হাসিনার ভোটের পথ স্থায়ীভাবে বন্ধ হলো

শেখ হাসিনার ভোটের পথ স্থায়ীভাবে বন্ধ হলো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বড় পরিবর্তন আনা হলো। এখন থেকে কেউ যদি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হন তবে তিনি আর নির্বাচন করতে পারবেন না। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই এ নিয়ম কার্যকর হবে। অভিযুক্ত ব্যক্তি যদি জনপ্রতিনিধি হন তবে তিনি সঙ্গে সঙ্গে সে পদ হারাবেন। এর ফলে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নির্বাচনে অংশ নেয়ার সব সুযোগ বন্ধ হলো। অন্তর্বর্তী সরকার আইসিটি আইনটি সংশোধন করেছে। সোমবার (০৬ অক্টোবর) এ নতুন বিধানটি যুক্ত করা হয়েছে। এক বছরের মধ্যে এটি তৃতীয়বারের মতো সংশোধন করা হলো। গত ৪ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদ এ সংশোধনের প্রস্তাবে অনুমোদন দেয়। সোমবার রাতে অধ্যাদেশ আকারে তা জারি করা হয়। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে ২০ সি নামে একটি নতুন ধারা যোগ করার প্রস্তাবে গত ৪ সেপ্টেম্বর অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সব আনুষ্ঠানিকতা সেরে সোমবার রাতে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে, যার শিরোনাম ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (তৃতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’।

০২:৩৫ পিএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

১৮ অক্টোবরের আগেই মিলবে এইচএসসির ফল

১৮ অক্টোবরের আগেই মিলবে এইচএসসির ফল

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে। আগামী ১৮ অক্টোবরের আগেই এ ফল শিক্ষার্থীরা জানতে পারবে। এর জন্য প্রস্তুতি চলছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও ঢাকা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে ফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

০২:১৫ পিএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement