Apan Desh | আপন দেশ

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

ফাইল ছবি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। রোববার (০৮ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

আরওপড়ুন>>>প্রাথমিকের চূড়ান্ত ফল রাতেই, যেভাবে দেখবেন

৯ জানুয়ারি সারা দেশের ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন চাকরিপ্রার্থী। এ পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২১ জানুয়ারি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৮ জানুয়ারি; যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রথম ধাপে গত বছরের ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়