Apan Desh | আপন দেশ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সময় শেষ আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৪১, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:২০, ২০ এপ্রিল ২০২৬

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সময় শেষ আজ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেরই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এসব ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে সোমবার (২০ এপ্রিল) রাতে।

গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। নির্দিষ্ট পরিমাণ টাকা ফি দিয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা। এ, বি ও সি-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখা যাবে।

আরও পড়ুন<<>>এসএসসি পরীক্ষায় অপরাধে তিন স্তরের শাস্তির বিধান

ওয়েবসাইটে দেয়া বার্তায় বলা হয়েছে, শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা হতে সোমবার (২০ এপ্রিল) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত জিএসটি ২০২৫-২৬ এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন ফি ২ হাজার টাকা। আবেদন করতে ওয়েবসাইটে লগইন করতে বলা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের