ফাইল ছবি
৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে কয়েকটি কারণে সোমবার (০৯ ফেব্রুয়ারি) ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়নি কমিশন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৫০তম বিসিএসের প্রিলির ফল সোমবার প্রকাশিত হয়নি। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী মঙ্গলবার ফল প্রকাশ করা হবে।
পিএসসি সূত্র জানায়, সোমবার বিকেল ৪টায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের সভাপতিত্বে কমিশনের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠকে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি পর্যালোচনা করা হয়। পর্যালোচনার পর সোমবার ফল প্রকাশ না করার সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন <<>> গোপন কক্ষের ছবি তোলা নিষিদ্ধ: ইসি সচিব
শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১৯০টি কেন্দ্রে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। এ বিসিএসে মোট আবেদনকারী ছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে।
এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। এসব পদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগের কথা রয়েছে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নেয়া হবে। নন-ক্যাডার পদ রয়েছে মোট ৩৯৫টি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































