Apan Desh | আপন দেশ

এসএসসির ফলপ্রকাশ ১০ আগস্ট, যেভাবে জানা যাবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৪৭, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ২১:৫৫, ৬ আগস্ট ২০২৬

এসএসসির ফলপ্রকাশ ১০ আগস্ট, যেভাবে জানা যাবে

ফাইল ছবি, আপন দেশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন<<>>প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।

পাশাপাশি দুটি কমন ওয়েবসাইট eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd-এর ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

এসএমএসে ফল জানা যাবে যেভাবে

মোবাইল ফোনে যেকোনো সিম ব্যবহার করে এসএমএস পাঠানো যাবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে YEAR লিখে 16140 নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
কেউ যদি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হন, তাকে SSC DHAROLLYEAR লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। আবার কেউ যদি মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী হন, তাকে ফল পেতে SSC MAD ROLL YEAR লিখতে হবে।

আর কারিগরি বোর্ডের জন্য SSC TEC ROLL YEAR লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। প্রতিটি SMS-এর জন্য ১ দশমিকক ৩৯ টাকা চার্জ প্রযোজ্য (সব ট্যাক্স অন্তর্ভুক্ত)।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement