Apan Desh | আপন দেশ

ভোট-ফলাফল নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ভোট-ফলাফল নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

খুলনা বিভাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ অঞ্চলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) খুলনায় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট ও ফলাফল নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই। নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোট সাত দিন মাঠে থাকবে। ভোটের আগে চার দিন, ভোটের দিন, ভোটের পর দুই দিন।

উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে নিরাপত্তায় অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ সংখ্যক বাহিনী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন>>>জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

তিনি বলেন, এক লাখেরও বেশি সেনা সদস্য, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, সাড়ে তিন হাজার নেভি, প্রায় এক লাখ পুলিশ সদস্য, ৩৭ হাজার বিজিবি, ৯ হাজার র‍্যাব, সবচেয়ে বড় শক্তি হিসেবে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রত্যেক ভোটকেন্দ্রে থাকবে সিসিটিভি, বডি ক্যামেরা, ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি।

গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পরিস্থিতি বিবেচনায় যেসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

গণমাধ্যমের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাংবাদিকরা যেন আগের মতোই সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ করেন। মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ কখনো কখনো পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়