Apan Desh | আপন দেশ

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৫১, ২৮ জুন ২০২৬

আপডেট: ১৮:৫৪, ২৮ জুন ২০২৬

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

ফাইল ছবি, আপন দেশ

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল থেকে নিজেদের রোল নম্বর দেখে ফলাফল জানতে পারবেন।

প্রকাশিত ফলাফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

৪৭তম বিসিএসের ক্যাডারভিত্তিক নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন<<>>প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে সাইবার আইনে গ্রেফতার: শিক্ষামন্ত্রী

গত ০৭ এপ্রিল ৪৭তম বিসিএস-২০২৪-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়।

এর আগে গত ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement