Apan Desh | আপন দেশ

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৩৬, ২১ জানুয়ারি ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মোট উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২২৫ জন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৭টার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, পরীক্ষার্থীরা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবেন। পাশাপাশি নির্বাচিতদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসেও ফল পাঠানো হবে।

আরও পড়ুন <<>> যমুনা গ্রুপে চাকরির সুযোগ 

এর আগে ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। তিন পার্বত্য জেলা এ পরীক্ষার বাইরে ছিল। দেশজুড়ে ১ হাজার ৪০৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১৪ হাজার ৩৮৫টি শূন্য পদে নিয়োগের জন্য মোট আবেদন পড়ে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ