Apan Desh | আপন দেশ

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল ইসি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৩, ৬ মে ২০২৬

আপডেট: ১০:১৩, ৬ মে ২০২৬

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল ইসি

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে সদ্যসমাপ্ত নির্বাচনে ভোটগণনা শেষে ফল প্রকাশিত হলেও আনুষ্ঠানিকভাবে এখনো পরাজয় স্বীকার করেননি বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সহায়তায় বিজেপি অন্তত একশোটি আসন তাদের কাছ থেকে লুট করে নিয়েছে।

বুধবার (০৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

এদিকে, মমতার এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) মনোজ কুমার আগরওয়াল। তিনি বলেছেন, ভোটগণনায় কোনো অনিয়ম হয়নি। সম্পূর্ণ স্বচ্ছভাবে, নিয়ম মেনেই গণনা ও ফলপ্রকাশ হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মনোজ কুমার আগরওয়াল। এ বিষয়ে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন অফিসার রিপোর্ট দিয়েছেন বলে জানান তিনি।

সিইও বলেন, ‘গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ, ধাক্কাধাক্কি করে বের করে দেওয়াসহ যে একাধিক অভিযোগ মমতা তুলেছেন, সেসব তার মনগড়া বলেও দাবি করা হয়েছে এ রিপোর্টে।’

ভোটে নিজ আসন ভবানীপুর থেকে ১৫ হাজারের বেশি ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সোমবার (০৪ মে) রাতে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে গণনায় কারচুপির অভিযোগ তোলেন তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়