ছবি : সংগৃহীত
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীন কামিল মাদরাসার দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ২০২৪ সালের পরীক্ষার ফলাফল রোববার (১০ মে) প্রকাশ করা হবে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় তিনমাস পর ফল প্রকাশ করা হচ্ছে।
শনিবার (০৯ মে) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন<<>>গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্বের ২০২৪ সালের পরীক্ষা গত ০৩ জানুয়ারি শুরু হয়, যা শেষ হয়০ ৯ ফেব্রুয়ারি। সারাদেশের ১৬৭ কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশ নেন। প্রায় তিনমাস পর তারা ফল পেতে যাচ্ছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































