ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বক্ষণিক নজরদারি করতে নিয়োজিত করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর চালকবিহীন বা মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।
কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমান বাহিনী বদ্ধপরিকর। ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সারাদেশে মোট ৩৭৩০ জন বিমান বাহিনী সদস্য নিয়োজিত রয়েছেন।
তারা জানান, বিমান বাহিনী প্রধানের সরাসরি তত্বাবধানের মাধ্যমে সারাদেশে হেলিকপ্টার, পরিবহন বিমান ও নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য আইএসআর রোলে একাধিক ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা মনুষ্যবিহীন আকাশযান)। এ ইউএভি আকাশ থেকে ভূমিতে অবস্থান পর্যবেক্ষণ,সে অনুযায়ী ভূমিতে অবস্থানকৃত আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ে পরিস্থিতি মোকাবেলায় দিক নির্দেশনা দিতে সক্ষম।
কর্মকর্তারা আরও বলছেন, মোতায়েনকৃত ইউএভিসমূহ দেশের আকাশসীমা রক্ষার এক স্ট্যাজেটিক অ্যাসেট (কৌশলগত সম্পদ)। যা বর্তমান সময়ে মোতায়েন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে এক নির্দেশনায় ইতিমধ্যে বিমাবাহিনীকে আকাশ থেকে ভোটের মাঠের লাইভ ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দফতরের দেখানোর জন্য বলেছে ইসি৷
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































