Apan Desh | আপন দেশ

রংপুর জেলা

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, তিনি দলের প্রাথমিক সদস্য বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমীর ও রংপুর-২ আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম। শনিবার (০৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের জামায়াতের ১৪ জন এমপিসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। আখতারুজ্জামান জামায়াতের নেতা নন। তিনি সহযোগী সদস্য বা প্রাথমিক সদস্য হয়েছেন।

০৯:১৫ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, গাইবান্ধার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জেলার সাতটি উপজেলা ও সব ইউনিয়নে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এ. হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এবং সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মণ্ডল।

০৫:৪৪ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

‘ফ্যামিলি কার্ড’ দেয়ার নামে প্রতারণা, আটক ২

‘ফ্যামিলি কার্ড’ দেয়ার নামে প্রতারণা, আটক ২

রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে প্রতারণার সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার ডাবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন মনোরঞ্জন ও শরিফুল ইসলাম; তারা দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে তারা বিভিন্ন গ্রামে ঘুরে নিজেদের সরকারি প্রতিনিধি পরিচয় দিয়ে দরিদ্র মানুষকে স্বল্পমূল্যে পণ্য পাওয়ার প্রলোভন দেখিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলছিল। এ জন্য তারা কার্ডপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করছিল।

০৫:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement