Apan Desh | আপন দেশ

সংঘাতময় পরিস্থিতিতেও নির্বাচন কমিশনের ওপর চাপ নেই: ইসি

রংপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

সংঘাতময় পরিস্থিতিতেও নির্বাচন কমিশনের ওপর চাপ নেই: ইসি

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশের চলমান সংঘাতময় পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকেও সহযোগিতা করতে হবে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, জাতিকে ভালো নির্বাচন দেয়ার জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারা কাজ করছেন। এছাড়া নির্বাচনের কাজে নিয়োজিত কয়েক লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সদস্য।

আরও পড়ুন <<>> ঢাকার তিন আসনে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে: সেনাবাহিনী

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেন প্রমুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু