Apan Desh | আপন দেশ

‘জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে’

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ৪ জুলাই ২০২৫

‘জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে’

জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। এ মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (০৪ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত নেতা এ টি এম আজহারের মুক্তি বাংলাদেশের মুক্তিকামী তৌহিদি জনতার মধ্যে আলোড়ন তৈরি করেছে৷ গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হলে দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে৷

আরওপড়ুন<<>>‘যেকোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধ করব’

ইসলামি দলগুলোর মধ্যে গড়ে ওঠা ঐক্য কাজে লাগিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন ও সুবিচার নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেড় দশক পরে আয়োজিত এ জনসভায় নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে থেকেই রংপুর জিলা স্কুল মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়ে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা৷ গণমানুষের জনস্রোত জনসভাকে তৈরি করে জনসমুদ্রে৷

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ