ছবি : আপন দেশ
রংপুর-৪ আসনের এনসিপি প্রার্থী আখতার হোসেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ, তার নির্বাচনী জনসভার বক্তব্য কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে ছড়িয়ে দেয়া হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সরাসরি থানায় গিয়ে জিডি করেন। জিডি সূত্রে জানা গেছে, রনক নামের এক ব্যক্তি (যাকে আখতার হোসেন বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করেছেন) তার বক্তব্য এডিট করে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।
আরও পড়ুন <<>> ঐকমত্যের সরকার গঠনের কথা ভাবতে পারে বিএনপি: আমীর খসরু
আখতার হোসেন জানান, তিনি তার বক্তব্যে পূর্ববর্তী জনপ্রতিনিধিদের ‘অকর্মা’ হিসেবে সমালোচনা করেছিলেন। কিন্তু ছড়িয়ে পড়া ভিডিওতে তা পরিবর্তন করে এমনভাবে দেখানো হয়েছে যেন তিনি ‘হারাগাছবাসীকে অকর্মা’ বলেছেন। তিনি দাবি করেন, এ অপপ্রচার তার এবং হারাগাছবাসীর জন্য চরম মানহানিকর। তিনি অবিলম্বে ভিডিওটি ডিলিট ও সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহানও নিশ্চিত করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































