Apan Desh | আপন দেশ

নেপাল

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত H.E. Mr. Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সুদীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও আঞ্চলিক পরিবেশগত সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন। 

০৫:৪২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

নেপালের ভূমিধস-বন্যায় এক শাড়িতে বাঁচল ২১ জন

নেপালের ভূমিধস-বন্যায় এক শাড়িতে বাঁচল ২১ জন

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সাত শতাধিকের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ দুর্যোগে বিভিন্ন দেশের নাগরিকদেরও প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভয়াবহ সে পরিস্থিতি থেকে প্রাণে ফিরে আসা ২১ ভারতীয় নাগরিক এবার শোনালেন তাদের বেঁচে ফেরার অভিজ্ঞতা। শুক্রবার (২৬ আগস্ট) রাতে নেপালের রাজধানী কাঠমান্ডু হয়ে চেন্নাইয়ে ফিরেছেন ওই ২১ জন।  বেঁচে ফেরা ভারতীয়রা জানান, তারা ২১ জন তীর্থযাত্রায় বের হন। এ ভয়াবহ বন্যা ও ভূমিধসে সব কিছু ভেসে যাচ্ছিল। তখন তারা একটি শাড়ি ব্যবহার করে পাহাড়ের ঢাল বেয়ে উঠেন। যার ফলে তাদের প্রাণ বেঁচে যায়। তারা সবাই ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। তাদের বেশিরভাগের বয়স ৫০ বছরের বেশি।

০৫:৫৮ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

প্রতারণার অভিযোগ নেপালে ১৫ বাংলাদেশি গ্রেফতার

প্রতারণার অভিযোগ নেপালে ১৫ বাংলাদেশি গ্রেফতার

প্রতারণার অভিযোগে ১৫ জন বাংলাদেশিসহ চার ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে নেপালের পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিবিসি বাংলা জানিয়েছে, শুক্রবার (৩০ মে) রাজধানী কাঠমাণ্ডুর ১৬ নং ওয়ার্ডের পাকনাজোলে অবস্থিত হোটেল এস থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত বাংলাদেশিরা হলেন মজিদুল ইসলাম রিদয় (২৫), শফিউল ইসলাম (২২), আব্দুল্লাহ আল জোবায়ের (২৬), আপন চন্দা সাহা (২২), আবুল হাসনাইন (২৬), আল শাহরিয়ার (২৪), ফয়সাল (৩০), আজাদ হোসেন (৩৫),  মো. আজমাইন (১৯), তামিম হাসান সৌরভ (২০), জাকারিয়া জান্নাত (২০), শাকিল আনোয়ার (২৪), বিল্লাল রাফাত (২১), অমিত হাসান সৈকত (২৫) এবং ইসমাম হাসান স্বাধীন (৩০)। 

০৯:৪৯ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

নেপালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

নেপালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজের চাকায় আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে জরুরি দরজা ব্যবহার করে সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১১ মে) সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২৬ ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু আসছিল। অবতরণের সময় ডান পাশের চাকার অংশে আগুন লাগে। এরপর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে যাত্রীদের বের করে আনা হয়।

১২:০৮ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 

দাপুটে পারফরম্যান্সে নেপালকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সেমিফাইনালে ১-০ গোলের জয় পেয়ে শিরোপার লড়াইয়ে নাম লেখায় লাল-সবুজের প্রতিনিধিরা।ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন তরুণ ফরোয়ার্ড মানিক, যা শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে বাংলাদেশ, ফলে জয়টি ছিল পুরোপুরি প্রাপ্য। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। নেপালের রক্ষণভাগে একের পর এক আক্রমণে চাপ সৃষ্টি করে তারা। এর ফলও আসে দ্রুত। ম্যাচের ১১তম মিনিটে ডান প্রান্ত থেকে একটি সেট-পিসের সুযোগ পায় বাংলাদেশ। মুর্শেদ আলীর দারুণ ক্রসে হাওয়ায় ভাসা হেডে নেপালের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান মানিক। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

০৭:১১ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

দেশের স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

দেশের স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

দেশের স্বার্থ রক্ষা করে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখা হবে। জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করে আমরা বৈদেশিক সম্পর্ক রাখব। জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে। সব দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই।

০৭:৩৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement