Apan Desh | আপন দেশ

দেশের স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশের স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

খলিলুর রহমান। ফাইল ছবি

দেশের স্বার্থ রক্ষা করে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখা হবে। জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করে আমরা বৈদেশিক সম্পর্ক রাখব। জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে। সব দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই।
 
রোহিঙ্গা বিষয়ে নজর আরও বাড়নো হবে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো হবে।

আরও পড়ুন <<>> ‘সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়’

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে খলিলুর রহমান বলেন, আমি নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। আর যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন, তারা চাইলে আবার ভোট গণনা করতে পারেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের জনগণের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি চলবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়