Apan Desh | আপন দেশ

শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছান তিনি। 

তথ্যটি নিশ্চিত করেছে ঢাকাস্থ নেপাল দূতাবাস।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন : সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

এর আগে একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়াবেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়