Apan Desh | আপন দেশ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য যাত্রা বজায় রেখেছে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ের মাধ্যমে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে পা রাখলো পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে নেপালকে কোণঠাসা করে রাখে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে আজ সব আলো কেড়ে নিয়েছেন ফরোয়ার্ড আলপি আক্তার। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি। তার নিখুঁত ফিনিশিং ও গতিশীল ফুটবলের কোনো জবাব ছিল না নেপালি রক্ষণভাগের কাছে। বাংলাদেশের হয়ে চতুর্থ গোলটি করেন প্রতিমা মুন্ডা।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়