Apan Desh | আপন দেশ

জাতীয় প্রেসক্লাব

তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব, সম্পাদক মোবারক

তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব, সম্পাদক মোবারক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন তেঁতুলিয়া প্রেসক্লাবের দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দিনকালের প্রতিনিধি সোহরাব আলীকে সভাপতি এবং দৈনিক কালবেলার প্রতিনিধি মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি তরিকুল ইসলাম।

০৫:২৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ২০২৬–২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাহুল ইসলাম রুবেল। সম্মেলনের প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা সরকার, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিফাতুন্নবী রিফাত, সমাজকল্যাণ সম্পাদক এন. এ. জোহাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

০৯:৩৯ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

জাতীয় প্রেস ক্লাব শুটিং প্রতিযোগিতায় খোকন বড়ুয়া প্রথম

জাতীয় প্রেস ক্লাব শুটিং প্রতিযোগিতায় খোকন বড়ুয়া প্রথম

জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ শুটিং প্রতিযোগিতায় খোকন বড়ুয়া (সুখবর ডটকম) প্রথম, কাজল হাজরা (দৈনিক কালবেলা) দ্বিতীয় ও তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই) তৃতীয় স্থান অধিকার করেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ৭৫ জন সদস্য অংশগ্রহণ করেন। ক্রীড়া উপ কমিটির সদস্য আনোয়ার উদ্দিন অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, একেএম মহসীন  উপস্থিত ছিলেন।

০৬:১৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

‘পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে’

‘পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের কারণে ভারতের পক্ষে এখনো স্বাধীনতার ঘোষণা আসেনি। তবে পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাফিজ উদ্দিন বলেন, পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালী পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে। সেজন্যই এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা।

০৩:২৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement