Apan Desh | আপন দেশ

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রানু ও সম্পাদক আজাদ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৭, ২৯ জুন ২০২৫

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রানু ও সম্পাদক আজাদ

বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে রেজাউল হাসান রানু ৭৯ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান ৭৫ ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ভোট পেয়েছেন ৮১টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস ৭১টি ভোট পেয়েছেন।

শনিবার (২৮ জুন) দিবাগত রাতে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোস এবং মীর্জা সেলিম রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম।

দফতর সম্পাদক পদে রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন: মহসীন আলী রাজু, এ্যাডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, মুক্তার শেখ, গোলজার হোসেন মিটু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এতে ১৬৮ জনের মধ্যে ১৫৮ জন সদস্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।

কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি প্যানেলে নির্বাচন হয়। সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেল হচ্ছে বেচান-কালাম পরিষদ এবং অন্যটি ছিলো রানু-লোটাস পরিষদ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ