Apan Desh | আপন দেশ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের শিক্ষাবৃত্তি প্রদান

প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি দিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা (কেজেএফডি)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেন আয়োজকরা।

সংগঠনের ১২০ সদস্যের মধ্য থেকে বাছাইকৃত ২০ জনকে (প্রতি পরিবার থেকে একজন) এ শিক্ষাবৃত্তি দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাসির উদ-দৌলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাদী লুৎফুল অ্যান্ড কোং-এর প্রোপাইটার ও সিইও এম বি এম লুৎফুল হাদী।

আরওপড়ুন<<>>ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদের সভাপতিতেত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ। এছাড়া আরও বক্তব্য দেন- সংগঠনের সাবেক সভাপতি আজিজুল হক এরশাদ, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক শফিউল আলম দোলন, নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, কেজেএফডির সহ-সভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহাজাহান, জনকল্যাণ সম্পাদক গোলাম রসুল ভূইয়া ও সমাজসেবক শাহরিয়ার শামীম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেজেএফডির সিনিয়র সহ-সভাপতি হামিদ মোহাম্মদ জসিম।

অনুষ্ঠানে অষ্টম শ্রেণি থেকে উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ২০ পরিবারের ২০ সন্তানকে কেজেএফডি- লুৎফে আরা খাতুন স্কলারশিপ ২০২৫ হিসেবে প্রত্যেককে নগদ দশ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু