জাকারিয়া কাজল। ফাইল ছবি
অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের(ইআরএফ) সাবেক সভাপতি ও টেলিভিশন আলোচক জাকারিয়া কাজল মৃত্যু বরণ করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ৬৭ বছর বয়সে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ সময় ধরে কিডনি, লিভার, ডায়বেটিকসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মধ্য দিয়ে দিন পার করছিলেন।
জাকারিয়া কাজল সবশেষ যমুনা টেলিভিশনের হেড অব নিউজের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন।
আগামীকাল শনিবার (০৭ ফেব্রুয়ারি) তার ছোট মেয়ের বিবাহত্তোর সংবর্ধনার দিন নির্ধারিত ছিল। পারিবারিকভাবেই ছোটো মেয়ের বিয়ে দেন কয়েক মাস পূর্বে।
সংবর্ধনা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতির আগের দিনই তিনি শেষ নিঃশ্বাস ছাড়লেন। সব আয়োজন স্থগিত করা হয়।
তিনি দুই মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুই মেয়েই প্রবাসে ছিলেন। ছোটো মেয়ের বিবাহউত্তোর সংবার্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বড় মেয়েও ঢাকায় এসেছিলেন সিডনি থেকে।
আরও পড়ুন<<>> সাংবাদিক হালিম চৌধুরী মারা গেছেন
গত জানুয়ারির শেষ দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন জানিয়ে জাকারিয়া কাজলের ছোটো ভাই মোহাম্মদ সোহেল বলেন, শুক্রবার বাদ এশা বসুন্ধরা আবাসিক এলাকায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
শনিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয়বার ও বেলা ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে তার জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এছাড়াও বিবৃতি দিয়েছেন ডিআরইউ সভপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মনবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করা জাকারিয়া কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন। দৈনিক আজাদ, দৈনিক ইনকিলাব, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ডেইলি অবজারভারে কাজ করার পরে দায়িত্ব পালন করে বেসরকারি টেলিভিশন বাংলা টিভির হেড অব নিউজ হিসেবেও।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































