জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
বাংলাদেশে জন্ম নেয়া পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সালিম সামাদ। কর্মজীবনে তার তিনি বহু সম্মাননা অর্জন করেছেন।
ইউএসএআইডি, ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং দুবাই কেয়ার্সসহ বহু আন্তর্জাতিক সংস্থার গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সালিম সামাদ।
দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতায় তার ছিল ৩৫ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা। তিনি সংঘাত, নিরাপত্তা, জোরপূর্বক অভিবাসন, ইসলামিক জিহাদ, সুশাসন, নির্বাচনী গণতন্ত্র এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছেন।
১৯৯১ সালে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট শহরের সাংবাদিকদের সংবেদনশীল করে তুলতে কর্মশালা আয়োজনের মাধ্যমে পথ প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তাকে অশোকা ফেলোশিপ প্রদান করা হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































