ময়মনসিংহ হিন্দু যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৭
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সরকার। গ্রেফতাররা হলেন—মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
১২:০৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার