Apan Desh | আপন দেশ

রাবি ময়মনসিংহ জেলা সমিতির নেতৃত্বে রাসেল-রেজাউল

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৯, ২৮ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩০, ২৮ নভেম্বর ২০২৫

রাবি ময়মনসিংহ জেলা সমিতির নেতৃত্বে রাসেল-রেজাউল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ময়মনসিংহ জেলা সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাসেল মিয়া এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসিসি) আয়োজিত নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান-২০২৫ এ উপদেষ্টা মণ্ডলী ও প্রবীণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষণা করেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সংস্কৃত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদ আকন্দ; যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নূর মোহাম্মদ হাসান শুভ; এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণীবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আমিন শাহ পরাণ দৌলত। 

আরও পড়ুন<<>>হিমালয় ঘেঁষা উত্তরে জেঁকে বসেছে শীত

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ প্রতিক্রিয়ায় বলেন,ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের একটি পরিবারের মতো একত্রিত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রথম লক্ষ্য। পাশাপাশি একাডেমিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করে সমিতিকে নতুন উচ্চতায় নিতে আমরা একসঙ্গে কাজ করে যাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ময়মনসিংহ জেলার প্রাক্তন শিক্ষার্থীরা ও বিভিন্ন জেলা সমিতির প্রতিনিধিরা। সাংস্কৃতিক পরিবেশনা, পরিচিতি পর্ব এবং নবীন-প্রবীণদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানমঞ্চে ছিল উৎসবমুখর পরিবেশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch