Apan Desh | আপন দেশ

ময়মনসিংহ তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ প্রকল্প: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ময়মনসিংহ তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ প্রকল্প: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের জন্য বিভাগীয় তথ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এ কমপ্লেক্স সম্পর্কে অবগত রয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী তার নিজ জেলা সফরকালে ময়মনসিংহ সার্কিট হাউসে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি'র কাছে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রতিবেদন হস্তান্তর করেছেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।

প্রতিবেদন গ্রহণ করে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রতিবেদনটি সহায়ক হবে। নির্ধারিত স্থানটি কমপ্লেক্সের জন্য যথেষ্ট কি না এবং নির্মাণ কাজের প্রস্তুতি কেমন  সে বিষয়েও পরিচালকের কাছে জানতে চান তিনি।  

আরও পড়ুন<<>>সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদফতরের জেলা তথ্য অফিস, তথ্য অধিদফতরের আঞ্চলিক তথ্য অফিস, বাংলাদেশ বেতার কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রসহ জেলার বিভিন্ন দফতরের  কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতাভুক্ত ২৬ জেলার মধ্যে ময়মনসিংহের শিকারীকান্দায় ২০২৩ সালে নির্ধারিত স্থানসহ ১৭ জেলায় ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, বাকি ৯ জেলায় অধিগ্রহণ প্রক্রিয়াধীন।

স্থানীয় গণপূর্ত বিভাগ মার্চ মাসের মধ্যেই ময়মনসিংহের নির্ধারিত স্থানে বিদ্যমান স্থাপনা অপসারণের পর ঠিকাদারের মাধ্যমে নির্মাণ কাজ হাতে নেবে। সাততলা কমপ্লেক্স ভবনটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সকল বিভাগের অফিস ও সিনেমা প্রদর্শন সুবিধাসম্বলিত মাল্টিপারপাস হল থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ