Apan Desh | আপন দেশ

পিস্তল-দেশি অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬

পিস্তল-দেশি অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তল ও দেশি অস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি তাজা অ্যামোনিশন ও ২০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার উথুরা এবং হাটুরিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- একই উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫) ও মো. সাব্বির (২৩)। দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী। এ ছাড়া অভিযানে গ্রেফতারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেনকেও (৩৬) গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উথুরী গ্রামের একটি বাড়িতে অস্ত্র মজুত করে রাখা রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে ভোরে সেনাবাহিনী ও পুলিশ উথুরী গ্রামের কামরুল ইসলাম ও তার ভাই সাব্বিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি ম্যাগাজিন, ১টি তাজা অ্যামোনিশন এবং একটি পিস্তল সাদৃশ্য লাইটারসহ ২০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মো. সাব্বির ও তার ভাই কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই অভিযানে গ্রেফতারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুললাহ্ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ