Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য হলো এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী একটি অঞ্চল। সাধারণত মধ্যপ্রাচ্যে শুস্ক ও গরম জলবায়ু বিদ্যমান। মধ্যপ্রাচ্যের অনেক দেশ পারস্য উপসাগর তীরে অবস্থিত এবং প্রচুর অশোধিত পেট্রোলিয়াম জ্বালানী তেল সম্পদে ভরপুর। কুয়েত রাজ্য একটি ছোট তেল সমৃদ্ধ, দক্ষিণে সৌদি আরব ও উত্তরে ইরাক বেষ্টিত রাজতান্ত্রিক রাষ্ট্র। কুয়েতের জনগণের প্রায় ৮৫% ভাব মৌখিক আদান-প্রদানের জন্য উপসাগরীয় আরবি ভাষা ব্যবহার করেন। * মধ্যপ্রাচ্যের ২০ দেশসমূহ ;- সুদান, সৌদিআরব, মিশর, তুরস্ক, তিউনিসিয়া, ইরাক, ইসরাইল, আলজেরিয়া, আরব আমিরাত, জর্ডান, ওমান, ইরান, ইয়েমেন, বাহরাইন, মরক্কো, সিরিয়া, লিবিয়া, কাতার, কুয়েত ও লেবানন।

এবার মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

এবার মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

এবার মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (০৪ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, আল-উদেইদ ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এগুলোর একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

০৩:৫৯ পিএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

মধ্যপ্রাচ্যের সংঘাতে লেবাননে বাস্তুচ্যুত ৩০ হাজার মানুষ

মধ্যপ্রাচ্যের সংঘাতে লেবাননে বাস্তুচ্যুত ৩০ হাজার মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে লেবাননে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির অবনতিতে দেশটিতে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবার বালচ জানান, রক্ষণশীল হিসাব অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত হয়েছেন। অনেক বাস্তুচ্যুত মানুষকে সড়কের পাশে গাড়িতে রাত কাটাতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

০৭:১২ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

প্রবাসীদের নিরাপত্তা দেয়া সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

প্রবাসীদের নিরাপত্তা দেয়া সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশগামী ও সেসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’। সোমবার (০২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমাদের যেসব নাগরিক বিভিন্ন দেশে যেতে পারেননি কিংবা পথে আটকা পড়েছেন, তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়।

০৭:০৭ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ, প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ, প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি। রোববার (০১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বৈঠকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইরানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় সৃষ্ট সমস্যাও আলোচনায় উঠে আসে।

০৪:৪১ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলার জেরে আঞ্চলিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে সংঘাতে জড়ায় ইসরাইল। শনিবার ভোরে তেহরানে আবারও হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার।

০৪:৫১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

মধ্যপ্রাচ্যে আজ দেখা হতে পারে রজবের চাঁদ

মধ্যপ্রাচ্যে আজ দেখা হতে পারে রজবের চাঁদ

মধ্যপ্রাচ্য ও বেশিরভাগ ইসলামিক দেশে আজ আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের অর্ধচন্দ্রের সন্ধান করা হবে। এ ব্যাপারে আজ শনিবার (২০ ডিসেম্বর) প্রস্তুতি নেয়া হয়েছে। যদি রজবের চাঁদ দেখা যায় তাহলে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকবে। আরবি চারটি পবিত্র মাসের একটি হলো রজব। এ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ রজব শুরুর মাধ্যমে রমজান আসার অপেক্ষা শুরু হয়ে যায়। রজবের পর আসে শা’বান মাস। আর শা’বান শেষ হওয়ার পরপরই শুরু হয় মহিমান্বিত রমজান। আরবি মাসগুলো মূলত সূর্যাস্তের পরপরই শুরু হয়। যদি আজ শনিবার রজবের চাঁদ দেখা যায় ও মাসটি শুরু হয়। রজব মাসটি ২৯ এবং শা’বান মাসটি ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস আসতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। সবশেষে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে।

০৮:০৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ: