Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

কোন দেশে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৫, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:৫০, ৪ এপ্রিল ২০২৬

কোন দেশে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল

ছবি : আপন দেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে অস্থিরতায় এ সংকটের সৃষ্টি। এর প্রভাবে বিভিন্ন দেশে ইতোমধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত দাম বাড়ানো হয়নি।

দেশে ভোক্তাপর্যায়ে আগের নির্ধারিত প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা, অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া গত ৩০ মার্চের হিসাব অনুযায়ী গ্লোবাল পেট্রোল প্রাইস ডটকম বলছে, লিবিয়াতে ২ দশমিক ৮৭ টাকা, ইরানে ৩ দশমিক ৫ টাকা, কুয়েতে ৪১ দশমিক ৫৯ টাকা, কাতারে ৬৮ দশমিক ৯৮ টাকা, সৌদি আরবে ৭৬ দশমিক ১২ টাকা, ওমানে ৭৬ দশমিক ২২ টাকা, বাহরাইনে ৭৬ দশমিক ৩১ টাকা, ইরাক ৭৯ দশমিক ৫৬ টাকা, ভুটানে ৮২ দশমিক ৮৫ টাকা, রাশিয়ায় ১০১ দশমিক ৪৮ টাকা, আরব আমিরাতে ১০৯ দশমিক ৪৯ টাকা, আফগানিস্তানে ১১৬ দশমিক ৩১ টাকা, মালয়েশিয়ায় ১১৭ দশমিক ২৪ টাকা, ভারতে ১৩২ দশমিক ৭৩ টাকা, যুক্তরাষ্ট্রে ১৩৯ দশমিক ৯৯ টাকা, পাকিস্তানে ১৪১ টাকা, যুক্তরাজ্যে ২৪১ দশমিক ২৯ টাকা, চীনে ১৬৩ দশমিক ৫৯ টাকায় প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে।

সাধারণত তেল উৎপানদকারী ও রফতানিকারক দেশগুলোতে কম দামে তেল বিক্রি হয়ে থাকে। তবে যুক্তরাষ্ট্রের কাছে উল্লেখযোগ্য পরিমাণ তেল মজুত থাকলেও সেখানে ব্যতিক্রম।

আরও পড়ুন : বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে

এদিকে, পাকিস্তানে বৃহস্পতিবার (০২ এপ্রিল) জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। দেশটিতে প্রতি লিটার পেট্রোল কিনতে এখন খরচ হবে ২০০ টাকার মতো।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়