ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১২ মে) বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন। ১৩ মে-১৫ মে পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম আল-জাজিরা।
সংশ্লিষ্টদের মতে, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে এ সফর বেশ তাৎপর্য বহন করবে। কারণ, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। এমন অবস্থায় ট্রাম্পের চীন সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে ধারণা করা হয়েছিল, মধ্যপ্রাচ্যের সংঘাত কমে আসার পরেই বেইজিং সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুদ্ধ থামার আগেই সফর শুরু করায় কূটনৈতিক মহলে বাড়ছে নানা জল্পনা।
পর্যবেক্ষক সংস্থা এশিয়া গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চীনবিষয়ক সাবেক উপদেষ্টা কুর্ট কাম্পবেল বলেছেন, ‘যুদ্ধ চলমান অবস্থায় ট্রাম্পের চীন সফরে যাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চীনের পক্ষ থেকেও তাকে স্বাগত জানানো অস্বাভাবিক এক কূটনৈতিক বার্তা বহন করছে।’
আরও পড়ুন : দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বর্তমানে ভঙ্গুর অবস্থায় থাকলেও উভয় দেশই সেই সম্পর্ক টিকিয়ে রাখতে আগ্রহী। ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে দুই দেশের কৌশলগত স্বার্থ জড়িয়ে রয়েছে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































