Apan Desh | আপন দেশ

অক্টোবরে ২৬ দিনে রেমিট্যান্স ২৪৫ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৯, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৩৬, ২৭ অক্টোবর ২০২৬

অক্টোবরে ২৬ দিনে রেমিট্যান্স ২৪৫ কোটি ডলার

ফাইল ছবি

চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় হয়েছে ২৪৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় এবছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ২ শতাংশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর এক দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ২০ লাখ ডলার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১০৪ কোটি ৪০ লাখ ডলার।

আরও পড়ুন <<>> দেশের সব ব্যাংক ৭ নভেম্বর বন্ধ থাকবে

আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৭৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে, চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

প্রবাসী আয়ের এ প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক অবদান রাখছে। দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর রেমিট্যান্সের প্রভাব গুরুত্বপূর্ণ।

আপন দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়