Apan Desh | আপন দেশ

হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি জোটের হামলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি জোটের হামলা

ছবি: সংগৃহীত

হুথি বিদ্রোহীদের বেশ কিছু অস্ত্রভাণ্ডার বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনের মারিব প্রদেশে এ হামলা চালানো হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

জানা যায়, মারিবের আল-জুবাহ জেলায় এ হামলাগুলো চালানো হলেও এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এর পাশাপাশি মারিবের হারিব জেলায় হুথিদের একটি অনুপ্রবেশের চেষ্টাও নস্যাৎ করে দিয়েছে সরকারি বাহিনী।

অন্য একটি ঘটনায় তাইজ বিমানবন্দরের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্যাড লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন <<>> মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

এছাড়া তাইজের পূর্বে স্থানীয় পরিষদ ভবনে হুথি নেতাদের একটি বৈঠক চলাকালেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান তীব্র লড়াইয়ের অংশ হিসেবেই এসব হামলা চলছে। গত কয়েক সপ্তাহ ধরে তাইজ ও মারিব প্রদেশে হুথিরা অবস্থান নিয়েছেন। তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে সরকারি জোট। 

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকেই ইয়েমেনে এ দীর্ঘ সংঘাতের শুরু হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়