Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ১০৮ ডলার ছাড়াল তেলের দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৭, ১১ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ১০৮ ডলার ছাড়াল তেলের দাম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি। এতে একের পর এক হামলা ও সংঘাত বেড়েই চলছে। এতে জ্বালানিবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

আল-জাজিরার তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য প্রতি ব্যারেলে ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে।

আরও পড়ুন: কঙ্গোতে স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ শিক্ষার্থী নিহত

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদী সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মে মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথম দুটি আন্তর্জাতিক অয়েল বেঞ্চমার্কই টানা এক সপ্তাহজুড়ে প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে অবস্থান করার দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ উভয় মানদণ্ডের দামই ৬ শতাংশের বেশি বেড়েছে।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের অব্যাহত হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল উদ্বেগ তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির এ প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়