Apan Desh | আপন দেশ

হুথিদের ২ ঘাঁটি দখল করলো ইয়েমেন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের ২ ঘাঁটি দখল করলো ইয়েমেন বাহিনী

ছবি: সংগৃহীত

হুথি বিদ্রোহীদের দু’টি ঘাঁটি দখল করেছে ইয়েমেনের সেনাবাহিনী। তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলা ও লাহজ প্রদেশের আল-সুবাইহা এলাকার আল-বাজলা পর্বত ও মাদখুলা এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের তথ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফায়াদ আল-নুমান এজেন্সিকে এ তথ্য জানান।

ফায়াদ আল নুমান বলেন, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলা ও লাহজ প্রদেশের আল-সুবাইহা এলাকার মধ্যবর্তী আল-আঘবারা রণাঙ্গনে হুথি যোদ্ধাদের সাথে তীব্র সংঘাত হয়। পরে আল-বাজলা পর্বত ও মাদখুলা এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইয়েমেনি সেনাবাহিনী।

তিনি জানান, লড়াই চলাকালে সরকারি বাহিনী হুথিদের জানমালের ও সরঞ্জামের ক্ষতিসাধন করেছে। দলটির শক্তিশালীকরণকারী বাহিনীর ওপর আঘাত হেনেছে।

আরও পড়ুন <<>> ‘জোড়া ফুল’ হারিয়ে ‘ফুটবলার’ পেলেন মমতা

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী তাইজের পশ্চিমে আল-ওয়াজিয়াহ জেলার আল-দারিফা এলাকার আল-হারথা গ্রামে হুথি যোদ্ধাদের অন্যান্য অবস্থান ও সামরিক যানবাহনও লক্ষ্যবস্তু করেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আল-আঘবারা এলাকাটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে হুথিরা। কারণ লাহজ ও তাইজ- এ দুই প্রদেশের মধ্যবর্তী অবস্থানে থাকায় এ এলাকা থেকে উভয় প্রদেশের বিভিন্ন ঘাঁটির যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হয়।

হুথি গোষ্ঠীর পক্ষ থেকে এখনও এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ইয়েমেনের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘাত এবং তার জেরে ভূখণ্ডগত নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের মুখে পড়ায় দুই ঘাঁটি হারানোর পর প্রতিক্রিয়া জানানো থেকে বিরত রয়েছে এ গোষ্ঠী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়