Apan Desh | আপন দেশ

ইয়েমেনে ৯৫০ হুতি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৮, ১৩ অক্টোবর ২০২৬

ইয়েমেনে ৯৫০ হুতি যোদ্ধা নিহত

ছবি: সংগৃহীত

হুতি যোদ্ধাদের বিরুদ্ধে ১ হাজার ৮৭৯টি সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেন সরকার। এ অভিযানে ৯৫০ জনকে হত্যার দাবি করেছে দেশটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সরকারের সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলি এ তথ্য জানান।

মাজিদ আল নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ নামে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে বিভিন্ন রণাঙ্গনে এসব অভিযান চালানো হয়। এতে হুতিদের ৩৮০টি সামরিক যান ধ্বংস অথবা অকার্যকর করে দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, হুতিদের অবস্থান, কমান্ড সেন্টার, অস্ত্রের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযানগুলো চালানো হয়েছে।

আরও পড়ুন <<>> মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ

হুতিদের দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে সরকারি বাহিনী সামরিক অভিযান জোরদার করেছে। এসব এলাকার মধ্যে রাজধানী সানাও রয়েছে।

তবে নিহত যোদ্ধার সংখ্যা এবং সামরিক যান ধ্বংসের বিষয়ে ইয়েমেন সরকারের দেয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch