Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৬, ১০ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে ইরানের হামলা

ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন দফায় হামলা শুরু করেছে ইরান। 

শুক্রবার (১০ জুলাই) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে ইরানি সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এ ছাড়া জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে। তবে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদের ‘ভিক্টরি বেস’ এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিবেদনে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর আঞ্চলিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

এ লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের জন্য পাকিস্তানের সেনাপ্রধান, ওমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন।

আরাগচি জানান, আলোচনায় সব পক্ষই বিরোধ নিরসনে কূটনীতির পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

আরও পড়ুন : কুয়েত–বাহরাইনে পাল্টা হামলা ইরানের

একই সঙ্গে তারা আঞ্চলিক ইস্যুগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং উত্তেজনা আরও বৃদ্ধি ঠেকাতে একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বলে জানান তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch