ছবি : আপন দেশ
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বুধবার (২৭ মে) জেলাটির ১১ গ্রামে মুসল্লি ঈদুল আজহা পালন করছেন।
জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই ও কাঞ্চনপুর, রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামে ঈদ উদযাপন হয়।
সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসা এবং নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ছোট-বড় একাধিক ঈদের জামাত হয়।
খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসার জামাতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। এসব গ্রামের মুসল্লিরা পৃথকভাবে নিজ নিজ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
আরও পড়ুন <<>> চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ উদযাপন
স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। প্রায় ৪০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































