Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যে অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩২, ৮ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঘোষিত অস্থায়ী অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বুধবার (০৮ এপ্রিল) এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ আশা প্রকাশ করে যে, সংঘাতে জড়িত সব পক্ষ এ অস্ত্রবিরতি মেনে চলবে এবং স্থায়ী ও টেকসই সমাধানের জন্য এটিকে একটি সুযোগ হিসেবে কাজে লাগাবে। এর মাধ্যমে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও প্রত্যাশা করা হয়। 

আরও পড়ুন<<>>হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

সরকার অস্ত্রবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখা কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত সব পক্ষের প্রশংসা করেছে। একই সঙ্গে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, যে কোনো বিরোধ সংলাপ ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং সেটিই হওয়া উচিত।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের