ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
রয়টার্সের তথ্যমতে, সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৮০ ডলারে উঠেছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা
আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম শূন্য দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯২ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে ব্রেন্ট ক্রুডের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































